মার্শাল আর্ট বা কুংফু সিনেমা বলতেই চোখের সামনে ভেসে ওঠে একটি নাম, ব্রুস লি। বিদ্যুৎগতির ঘুসি আর অবিশ্বাস্য ক্ষিপ্রতার লাথি দিয়ে যিনি বিশ্ব চলচ্চিত্রে অ্যাকশন সিনেমার সংজ্ঞাই বদলে দিয়েছিলেন। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, বিশ্ব জুড়ে কোটি মানুষের হৃদয়ে ঝড় তোলা এ কিংবদন্তি নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্যই দেখে যেতে পারেননি। ১৯৭৩ সালে তার কালজয়ী সিনেমা ‘এন্টার দ্য ড্রাগন’ মুক্তির মাত্র ছয় দিন আগে মাত্র ৩২ বছর বয়সে রহস্যজনকভাবে নিভে যায় তার জীবনপ্রদীপ।১৯৪০ সালে বাবার অপেরা দলের সঙ্গে যুক্তরাষ্ট্র স...