দেশের বেসামরিক
বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর, সমন্বিত ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে জাতীয়
বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (এনসিএএসসি) ১৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায়
আসন্ন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নিরীক্ষা সামনে রেখে
বিমানবন্দরগুলোর নিরাপত্তা কার্যক্রমে সমন্বয় জোরদার, প্রবেশ
ও তল্লাশি ব্যবস্থা শক্তিশালী এবং নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সংস্থার দায়িত্ব আরও
সুস্পষ্ট করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বুধবার বিকেল
৩টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর...