যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ আবারও শুরু হলে ইরান পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে একই সঙ্গে তিনি বলেছেন, কূটনীতির পথ এখনো বন্ধ করেনি তেহরান।স্থানীয় সময় রবিবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি এসব কথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আবার ইরানে হামলা চালাতে পারে— এমন প্রতিবেদনের বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যুদ্ধ আবার শুরু হলে ইরান তার জন্য প্রস্তুত। একই সঙ্গে শান্তির সুযোগ নষ্...