নতুন অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ৬ লাখ ৪ হাজার কোটি টাকার রাজস্ব আদায়। তবে এই লক্ষ্য অর্জনের পথে শুধু অর্থনৈতিক মন্দাই নয়, সংস্থাটির অভ্যন্তরীণ আস্থার সংকটও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সদ্য নিয়োগ পাওয়া চেয়ারম্যান আহসান হাবিব মনে করছেন, কর্মকর্তাদের আস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।
দেশে এখনো উচ্চ মূল্যস্ফীতি, ব্যবসা-বাণিজ্যের ধীরগতি, বেসরকারি বিনিয়োগের দুর্বলতা এবং উচ্চ সুদহারের প্রভাব রয়েছে। এমন পরিস্থিতিতে এনবিআরের জন্য যে রাজস্ব লক্ষ্যমাত্রা...