ডিজিটাল মাধ্যমে মাদক প্রবেশ করেছে বহু আগে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে মাদকের কেনাবেচা, বিপণন এখন সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, এনক্রিপ্টেড যোগাযোগব্যবস্থা এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে মাদক কারবারিরা নতুন নতুন ক্রেতা খুঁজে নিচ্ছে। একসময় যেসব মাদক নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল, তা ছড়িয়ে পড়ছে সর্বত্র। বিশেষ করে সিনথেটিক মাদক, ইয়াবা, আইস, ফেন্টানিল ও অন্যান্য রাসায়নিক মাদক এখন উদ্বেগের কারণ। ফলে মাদকের আগ্রাসন নিয়ন্ত্রণ ও প্রতিরোধের বিষয়টি অধরাই থেকে যাচ্ছে। কিন্তু মাদক...