এনআরবি ব্যাংক পিএলসি সফলতার সঙ্গে তাদের কার্যক্রমের ১৩ বছর পূর্ণ করেছে। গত ৪ আগস্ট প্রতিষ্ঠাবার্ষিকী পূর্ণ হওয়া উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খানকে সঙ্গে নিয়ে বর্ষপূর্তির আয়োজনে অংশ নেন। দীর্ঘ পথচলায় পাশে থাকার জন্য সকল গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা এবং কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।...