দেশের নিষ্ক্রিয় বন্ড বাজার সচল করতে থিমেটিক বন্ডসহ নতুন বন্ডগুলো অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের (এটিবি) পরিবর্তে মূল বোর্ডে তালিকাভুক্তির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই লক্ষ্যে ব্র্যাকের সোশ্যাল বন্ড ও সাজেদা ফাউন্ডেশনের অরেঞ্জ বন্ডকে মূল বোর্ডে লেনদেনের শর্ত দেওয়া হয়েছে। একইভাবে প্রাণের সুকুকও মূল বোর্ডে লেনদেনের উদ্যোগ নেওয়া হচ্ছে। কমিশনের চেয়ারম্যান বলেছেন, বন্ড বাজার সক্রিয় হলে শেয়ার ও বন্ড— দুই বাজারেই বিনিয়োগ বাড়বে। এতে সামগ্রিক শেয়ারবাজারে...