দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ সার্বিয়া। বাংলাদেশে সার্বিয়ার কোনো দূতাবাস কিংবা ভিসা সেন্টার নেই। ভিসার জন্য যেতে হয় নয়াদিল্লি। কিন্তু সেই সার্বিয়ার ভিসা পাওয়া যাচ্ছিল চট্টগ্রামের টেরিবাজারে। পাসপোর্টে নকল স্টিকার লাগিয়ে বলা হচ্ছিল, এটাই সার্বিয়ার ভিসা। এমন প্রায় পাঁচ হাজার জাল ভিসাসহ ট্রাভেল এজেন্সির এক মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।ছয় লাখ টাকায় সার্বিয়া পাঠানোর নামে আব্দুল মাবুদ নামে এ লোক প্রতারণা করেন বলে পুলিশ কর্মকর্তারা জানালেন।গতকাল শনিবার গভীর রাতে নগরীর কোতোয়ালী থানার টেরিবাজার বাই লেইন কাটা...