গাজীপুরের পুবাইলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে।আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনে সৃষ্ট কালো ধোঁয়ায় ট্রেনের যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় ও যাত্রীরা জনান, বিকাল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনটি পুবাইল স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে চলতে থাকে। গাজীপুর মহানগরীর পুবাইল স্টেশন ছাড়িয়ে কিছু দূর যাওয়ার পরই ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে প্রচুর কালো ধোঁয়ার তৈরি হলে...