আইয়ব বাচ্চু গানে গানে বলেছেন, একা একাকি থাকা যায় বলো, একা একাকি থাকা যায়? হাসান তার গানে বলেছেন, একাকি আমি বড় একাকি.. জেমস তার গানে বলেছেন, এই সংসারে সবাই একা, কেউ বোঝে না কারো ব্যথা, তোমার কাছে তুমি একা, আমার কাছে আমি একা। আর একাকীত্ববোধের সবচেয়ে নির্মম সত্যটি বলেছেন কবি আবুল হাসান। তিনি তার কবিতায় বলেছেন, অবশেষে জেনেছি মানুষ একা... তবে সময়ের ফেরে একার নিয়মও বদলে যায়। আজ ১১ নভেম্বর, বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘সিঙ্গেলস ডে’। প্রেমের সম্পর্কে নেই বলে মন খারাপ করার দিন নয় এটি। বরং নিজের স্বাধীনতা, প...