‘যেটাই হোক না কেন, কোনো ভুল বা সিদ্ধান্তহীনতায় ভুগলে ভয় না পেয়ে সোজা আমার কাছে চলে আসবে’— ছোটবেলা থেকেই বাবা এ কথা বলতেন আমাদের। পরিবারে বাবার সঙ্গে আমাদের সম্পর্কটা ছিল বন্ধুর মতো। দেখতে দেখতে আটটি বছর পেরিয়ে গেছে বাবা আমাদের মাঝে নেই।
বাবাকে আমি শুধু একজন সফল উদ্যোক্তা হিসেবে দেখিনি, দেখেছি একজন মমতাময়ী বাবা ও জীবনের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে। ব্যস্ততম কাজের মধ্যেও বাবা পরিবারের জন্য প্রতিদিন সময় রাখতেন। রাত ১১টা বাজলেও অপেক্ষায় থাকতাম। বাবা ফিরলে সবাই মিলে একসঙ্গে রাতের গল্প-স্বল্প সেরে ঘুমাতে...