জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানের রক্তের ওপর দাঁড়িয়ে বিএনপি জনগণের সঙ্গে বেইমানি করেছে। জনগণের সঙ্গে প্রতারণা করেছে। গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-রংপুর লংমার্চের সিরাজগঞ্জের হাটিকুমরুলে পথসভায় প্রধান অতিথি হিসেবে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।জামায়াতে ইসলামীর আমির বলেন, আমরা যখন এখানে আসি তখন সবাই একদফার কথা বলছিল। আপনারাও কী একদফা চান? যদি তাই চান, তাহলে আপ...