গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার মাঝিখোলা এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডে একই পরিবারের দুই শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নিজেদের বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।দগ্ধরা হলেন মুদি দোকান ব্যবসায়ী মহসিন প্রধান রুবেল (৩২), তার স্ত্রী সাদিয়া বেগম (২৬) এবং তাদের দুই ছেলে সাহেন প্রধান (৬) ও সোয়াদ প্রধান (৩)।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, মহসিনের শরীরের ১ শতাংশ, সাদিয়া বেগমের ৪০ শতাংশ,...