মেধাসম্পদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে কপিরাইট নিবন্ধনের ওপর জোরালো তাগিদ দিয়েছেন কপিরাইট বিশেষজ্ঞরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘রিডিং ক্লাব ট্রাস্ট’ আয়োজিত ৫৬৪তম গণআলোচনায় এই তাগিদ দেওয়া হয়। ‘বাংলাদেশে মেধাস্বত্ব চর্চা : বাউল রশিদ উদ্দিনের জীবন-অভিজ্ঞতা’ শীর্ষক এই অনুষ্ঠানে আলোচকরা বলেন, কপিরাইট সুরক্ষা না থাকায় দেশের লোকগান ও লোকশিল্পীদের মেধাসম্পদ হারিয়ে যাচ্ছে এবং প্রকৃত স্রষ্টারা বঞ্চিত হচ্ছেন।অনুষ্ঠানের শুরুতে স্থপতি, নাট্যকার ও তথ্যচিত্র নির্মাতা শাকুর মজি...