ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তার বাড়ির সামনে সকালে এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। অভিনেত্রীর বাড়ির সামনে পার্ক করা একটি গাড়িতে একটি ম্যাটাডোর সজোরে ধাক্কা দেয়। সৌভাগ্যবশত ঘটনার সময় তিনি বাড়ির ভেতরে থাকায় বড় বিপদ থেকে রক্ষা পান।ঋতুপর্ণা জানান, সকালে তিনি যখন বাড়ির ভেতরে ছিলেন, তখনই হঠাৎ বিকট এক সংঘর্ষের শব্দ শুনে চমকে ওঠেন। শব্দ পেয়ে বাড়ির কর্মীরাও দ্রুত বাইরে ছুটে যান। বাইরে বেরিয়ে তারা দেখেন, একটি ম্যাটাডোর এসে ধাক্কা মেরেছে অভিনেত্রীর পার্ক করা গাড়িতে। ধাক্কার তীব্রতায় গাড়ি...