গভীর সমুদ্রে টানা ১২ ঘণ্টার অনুসন্ধান ও উদ্ধার অভিযানের পর নিখোঁজ কেটু এয়ারওয়েজের কার্গো বোয়িং ৭৩৭ উড়োজাহাজটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (পিএএ) জানিয়েছে এ তথ্য।বুধবার পিএএর এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তান নৌবাহিনী (পিএন) এবং পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সির (পিএমএসএ) যৌথ অভিযানে ওরমারা উপকূল থেকে ৫৩ নটিক্যাল মাইল দক্ষিণে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়।পিএএ জানায়, ধ্বংসাবশেষ খুঁজে বের করতে নৌবাহিনী ও মেরিটাইম সিকিউরিটি এজেন্সি বিভিন্ন আকাশ ও সমু...