‘আজ
রাতে ঢাকায় ফেরত না গিয়ে
দুদিন পরে গেলে হয়
না?’ ফোনের অপর প্রান্ত থেকে
ভেসে এলো স্থানীয় পুলিশ
অফিসার নোমান রিজভির কণ্ঠ। তিন দিনের ছুটিতে
স্কুলের বন্ধুদের আমন্ত্রণে রাজশাহী এসেছিল জাভেদ ফয়সাল। ঘোরাঘুরি আর হৈ-হুল্লোড়ে
বেশ ভালো কেটেছে অনেক
দিনের জমে থাকা ছুটিটা।
আজ রাতে ঢাকায় ফিরতি
বাস। হোটেলের সুইমিংপুলে বেশ কিছুক্ষণ সাঁতার
কেটে সবে রুমে ফিরেছে,
এরই মধ্যে সহপাঠী নোমানের ফোন। গোয়েন্দা বন্ধুকে
যখন দুদিন থেকে যেতে অনুরোধ
করছে, সেটি যে কোনো
কেসে সাহায্য করার জন্য, তা
বলা বাহুল্য। জা...