বাংলাদেশের প্রধান খাদ্য ভাত। ধনী-গরিব, শহর-গ্রাম, শ্রমিক-কর্মচারী— সবার খাদ্যতালিকায় চালের অবস্থান অপরিহার্য। ফলে চালের বাজারে অস্থিরতা মানে শুধু একটি পণ্যের দাম বৃদ্ধি নয়; এর অর্থ কোটি কোটি মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া, নিম্ন আয়ের মানুষের খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়া এবং সাধারণ মানুষের সংসার পরিচালনায় নতুন সংকট সৃষ্টি। আমনের ভরা মৌসুমেও দেশের চালের বাজারে স্বস্তি নেই। নতুন ধান উঠছে, কৃষকের গোলা ভরছে, অথচ বাজারে চালের দাম কমার পরিবর্তে বাড়ছে। তাহলে এই নতুন ধান যাচ্ছে কোথায়? উৎপাদন ও সরব...