টেক্সাসে বাংলাদেশি উবার ড্রাইভার আলী আহমদের মৃতদেহ পাওয়া গেল নিখোঁজের ৪ দিন পর। তিনি আরভিং সিটিতে বসবাস করতেন। ২০১৭ সালে উন্নত জীবনের প্রত্যাশায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। নিহত আলী আহমদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া ত্রিমুখী এলাকার বাসিন্দা মরহুম আছার উদ্দিনের কনিষ্ঠ পুত্র এবং আব্দুর রহিম ও ইসলাম উদ্দিনের ছোট ভাই। তবে তাদের আদি নিবাস বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা গ্রামে।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গাড়ির ভেতরেই স্ট্রোক করে মারা যান তিনি। বৃহস্পতিবার পু...