রোজ রাতে অফিস শেষে বাড়ি ফেরার জন্য রাইড শেয়ারিং সেবা উবারের সিএনজিচালিত অটোরিকশা বেছে নেন সংবাদকর্মী শায়লা মাসুদ। কারওয়ান বাজার থেকে মোহাম্মদপুরে তার বাসা পর্যন্ত ভাড়া আসে ২০৫ থেকে ২২০ টাকা। উবার বাদে সাধারণ অটোরিকশার ভাড়াও প্রায় কাছাকাছিই। তবু যেহেতু উবার তুলনামূলক নিরাপদ, লোকেশন শেয়ারের ব্যবস্থা আছে, তাই এ ক্ষেত্রে উবারই প্রথম পছন্দ।গত মার্চে দেশে জ্বালানি সংকট শুরু হওয়ার পর এই রাইড শেয়ারিং অ্যাপ নিয়ে বেশ বিপাকেই পড়েছেন শায়লা। নিজের অভিজ্ঞতা জানিয়ে বললেন, ‘এখন উবারে সিএনজি বলতে গেলে পাওয়াই যায়...