কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে স্থানীয় রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে বিএনপির দলীয় মনোনয়ন লড়াই। এই দৌড়ে জেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লার নাম সামনে আসতেই দলটির ভেতরে-বাইরে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও মেরুকরণ। স্থানীয় রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, প্রতিমন্ত্রী শরিফুল আলম এমপির প্রত্যক্ষ তৎপরতায় জাহাঙ্গীর মোল্লাকে মনোনয়ন পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে। তবে তার অতীত রাজনৈতিক নিষ্ক্রিয়তা, বিগত সরকারের প্রভাবশালীদের সঙ্গে সখ্য এবং নানাবিধ বিতর্কিত কর্মকাণ্ডের ফিরিস্...