মৌলভীবাজারের
কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুমোদিত সাতটি পদের মধ্যে পাঁচটিই
দীর্ঘদিন ধরে শূন্য। ছয়
থেকে সাত বছর ধরে
গুরুত্বপূর্ণ পদগুলোতে লোক না থাকায়
দাপ্তরিক কার্যক্রম চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।
এর মধ্যে অ্যাকাডেমিক সুপারভাইজারের পদটি কাগজে পূর্ণ
থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তা পাঁচ বছর ধরে
কর্মস্থলে অনুপস্থিত। ফলে উপজেলার ২৩টি
মাধ্যমিক বিদ্যালয়, চারটি কলেজ, সাতটি মাদ্রাসা ও ১২টি নন-এমপিও প্রতিষ্ঠানের শিক্ষা প্রশাসনেও এর প্রভাব পড়ছে।
বর্তমানে
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছু...