জেলের
দরজা সাধারণত সমাজ থেকে বিচ্ছিন্ন
করে মানুষকে । সেই চেনা
ছবিটাই এবার
খানিকটা বদলাতে চাইছে
ভারতের ঝাড়খণ্ড
রাজ্য। কারাগারের চার দেওয়ালের মধ্যে
বন্দি জীবন কাটানোর বদলে,
ভালো আচরণকারী কিছু বন্দি দিনের
আলোয় বাইরে বেরিয়ে কাজ করবেন। নিজের
শ্রমে অর্থ উপার্জন করবেন
এবং সেই উপার্জনের অংশ
দিয়ে নিজেদের পরিবারকে সাহায্য করবেন। তারপর আবার দিনশেষে ফিরবেন জেলেই। অর্থাৎ দিনে কাজ, আর
রাতে কারাগার- ভারতের ঝাড়খণ্ডে বন্দি পুনর্বাসনের এমন অভিনব ব্যবস্থার
প্রস্তুতি শুরু হয়েছে। ঝা...