উন্নয়ন বাজেট কাটছাঁটের পরও হাতে থাকা অর্থ খরচ করতে পারে না মন্ত্রণালয়গুলো। এতে নির্ধারিত সময়ে সম্পন্ন হয় না কাজ। অহেতুক বেড়ে যায় ব্যয়। দায়িত্বপ্রাপ্তদের অদক্ষতা ও জবাবদিহি না থাকার কারণেই মূলত এমন পরিস্থিতি, যা ঘটছে বছরের পর বছর। একরকম নির্বিকার নীতিনির্ধারকরা। গত পাঁচ অর্থবছরের হিসাব বলছে, বরাদ্দ থাকলেও খরচ হয়নি ২ লাখ ৪০ হাজার ১৪৩ কোটি টাকা। এর মধ্যে সরকারের ১ লাখ ৬৩ হাজার ৬৩৯ কোটি এবং বিদেশি ঋণ ৭৬ হাজার ৫০৪ কোটি টাকা। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদন বিশ্লেষণ করে পাওয়...