ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠী ছাত্রীদের যৌন হয়রানি, ‘ব্যাড টাচ’ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আপত্তিকর ছবি তৈরির অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদের ডিনের ছেলে। এসব ঘটনার প্রতিবাদ করতে গিয়ে উল্টো শাস্তির মুখে পড়েছেন বলে দাবি করেছেন উদয়ন স্কুলের ১০ শিক্ষার্থী। অভিযুক্তের বাবার করা পাল্টা অভিযোগের পর তাদের কয়েকজনকে সাময়িকভাবে ক্লাসের বাইরে রাখা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী...