টানা বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘাত, দফায় দফায় মজুরি বোর্ডের সভার পর তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ থেকে বাড়িয়ে করা হয়েছে ১৭ হাজার টাকা। গত মঙ্গলবার রাতে মজুরি বোর্ডের সিদ্ধান্ত আসার পর মিশ্র প্রতিক্রিয়া এসেছে বিভিন্ন পক্ষ থেকে। একাধিক শ্রমিক সংগঠন এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের তাগিদ দিলেও শ্রমিকদের আরেক অংশ তা প্রত্যাখ্যান করেছে। গতকাল বুধবারও গাজীপুর-সাভারে বিক্ষোভ করেছেন তারা। অন্যদিকে তথ্য-উপাত্ত ও শিল্পের সক্ষমতা বিশ্লেষণ ছাড়াই তাড়াহুড়ো করে মজুরি নির্ধার...