ভাত, দক্ষিণ এশিয়ার কোটি কোটি মানুষের প্রধান খাদ্য। কিন্তু প্রতিদিনের পাতে ভাত থাকলেই শরীরের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত হয় না। উত্তর-পূর্ব ভারতের আসাম ও ত্রিপুরার একাংশে চালনির্ভর খাদ্যাভ্যাসের সঙ্গে ভিটামিন বি১-এর ঘাটতির সম্পর্ক সামনে এনেছে নতুন একটি গবেষণা। সমীক্ষায় দেখা গিয়েছে, গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের প্রায় প্রতি পাঁচ জনের একজনের শরীরে এই গুরুত্বপূর্ণ ভিটামিনের ঘাটতি রয়েছে। তাদের মধ্যে প্রায় ১০ শতাংশের ক্ষেত্রে ঘাটতি গুরুতর পর্যায়ে পৌঁছেছে।আসামের বরাক উপত্যকা এবং ত্রিপুরার সংলগ্ন জেলাগুল...