সুদানি
কথাসাহিত্যিক তৈয়ব সালিহ্র
বিশ্বখ্যাত উপন্যাস ‘উত্তরে দেশান্তরের মৌসুম’ (আরবি নাম: মাওসিম
আল-হিজরা ইলা’শ-শামাল)
বাংলা ভাষায় প্রকাশিত হলো। বাংলা ভাষাভাষী
মানুষের জন্য এটি একটি
গুরুত্বপূর্ণ ব্যাপার। তরুণ ভাষাবিদ, লেখক,
পরিশ্রমী অনুবাদক ইসফানদিয়ার আরিওন এ মহৎ কাজটি
সম্পাদন করেছেন। দীর্ঘদিন ধরে নিজের সঙ্গে
নিজে লড়াই করে মূল
আরবি থেকে তিনি এই
অনুবাদটি বাংলাভাষী পাঠকদের হাতে তুলে দিলেন।
উপন্যাসটি প্রথম ১৯৬৬ সালে বৈরুতের
পত্রিকা ‘হিওয়ার’-এ ধারাবাহিকভাবে প্রকাশিত
হয়। এটি তৈয়ব সালিহ্...