নিউ ইয়র্কের কুকুর মেয়র মাচকার প্রতি কারওয়ান বাজারের নেড়ি কুকুর সমাজের সংবর্ধনা
শ্রদ্ধেয়
হে মাচকা
কুকুর মেয়র, নিউ ইয়র্ক সিটি
আমাদের লেজ আজ আনন্দে নেচে উঠেছে। আপনার ঐতিহাসিক বিজয়ে কারওয়ান বাজারের সর্বস্তরের নেড়ি, আধা নেড়ি, ফুটপাতবাসী, ডাস্টবিননির্ভর ও উচ্ছিষ্টভোজী কুকুর সমাজের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও বিপুল ঘেউ ঘেউ।
আপনি প্রমাণ করেছেন, গণতন্ত্র এখনো মানুষের একচেটিয়া সম্পত্তি হয়ে যায়নি। তিনটি পা নিয়েও একটি নগরীর মেয়র হওয়া যায়, অভিবাসী হয়েও ভালোবাসা পাওয়া যায়, এমনকি কুকুর হয়েও...