সরকারি-বেসরকারি নানা কর্মসূচিতে ইতিবাচক প্রভাব পড়েছে
শিক্ষা খাতে। আগের চেয়ে অনেক বেশি হারে প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের স্তর
অতিক্রম করছে শিক্ষার্থীরা। তবে যতই ওপরের দিকে উঠছে ততই কমছে পাসের হার। এই অগ্রগতিতে
বিশেষ ভূমিকা রয়েছে মেয়েদের। তিন দশক ধরে অব্যাহত আছে ঊর্ধ্বমুখী ধারা। এই চিত্র উঠে
এলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর প্রতিবেদনে।
‘গ্লোবাল এডুকেশন মনিটরিং (জিইএম) রিপোর্ট ২০২৬’-এ বাংলাদেশের
শিক্ষা খাতের এই চিত্র তুলে ধরেছে সংস্থাটি। সম্প্রতি প্যারিসে ই...