উইয়ান
মুল্ডার যেন হয়ে গেলেন
সেঞ্চুরিয়নের সুপারম্যান! ব্যাটিংয়ে ১০০ রান, বল
হাতে ৭ উইকেট। গোটা
বাংলাদেশ দল মিলে প্রথম ইনিংসে
যত রান করেছে, মুল্ডার
একাই করেছেন তার চেয়ে বেশি।
বাংলাদেশ দলের সাত পেসার
মিলে ১১৫ ওভার বল
করে ফেলতে পেরেছেন দক্ষিণ আফ্রিকার ৭ উইকেট, মুল্ডার
দ্বিতীয় ইনিংসে ১১ ওভার বল
করে ৩১ রান দিয়ে
নিয়েছেন ৭ উইকেট। অঙ্কের
হিসাবে মুল্ডার একাই তো বাংলাদেশের
১১ জনের সমান!
দক্ষিণ
আফ্রিকা সকালে ইনিংস ঘোষণা করে দেওয়ার পর
বাংলাদেশ ব্যাটিংয়ে নামে দ্বিতীয় ইনিংসে।
দুই উদ্বোধ...