ইংল্যান্ডের
বিপক্ষে প্রথম ওয়ানডেতে বল হাতে দুর্দান্ত
ছিলেন ভারতের অক্ষর প্যাটেল। ৯.৫ ওভারে
৬২ রানে ৪ উইকেট
নিয়ে স্বাগতিকদের বড় সংগ্রহ গড়তে
দেননি এই বাঁহাতি স্পিনার।
১০৭ রানে ৬ উইকেট
হারানোর পর জো রুট
ও লিয়াম ডসনের ১২১ রানের জুটিতে
ঘুরে দাঁড়িয়েছিল ইংল্যান্ড। তবে ৬৮ রান
করা ডসনকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন
অক্ষর। এরপর জফ্রা আর্চার,
আদিল রশিদ ও জোশ
টংকেও সাজঘরে ফিরিয়ে ইংল্যান্ডের ইনিংস দ্রুত গুটিয়ে দেন তিনি। রুটের
অপরাজিত ৭৬ রানের ইনিংসের
ওপর ভর করে ভারতকে
২৫৯ রানের টার্গেট দেয় ইংল্যান্ড...