চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদীঘি এলাকায় নির্মাণ হচ্ছে ১৭ কাঠা জায়গার ওপর আধুনিক বাণিজ্যিক কমপ্লেক্স উইকন জেএম হেরিটেজ মল।শপিং স্পেসের পাশাপাশি ফুড কোর্ট, বড় শোরুম, অফিস, পার্কিং ও নিরাপত্তা সুবিধা নিয়ে তৈরি হচ্ছে মলটি।
প্রকল্পটি ঘিরে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে তিন দিনব্যাপী 'উইকন রিটেইল ও ফ্ল্যাগশিপ শোরুম বিক্রয় উৎসব' শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা ও উইকন প্রপার্টিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তারেক আনাম খান।
তিনি জানান, চট্টগ্রামের মতো ঐতিহ্যবাহী শহরের গুরুত্বপূর্ণ এলাকা...