Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

লালদীঘিতে বহুতল উইকন জেএম হেরিটেজ মল

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫২
লালদীঘিতে বহুতল উইকন জেএম হেরিটেজ মল

উইকন জেএম হেরিটেজ মলের শোরুম বিক্রয় উৎসব

চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদীঘি এলাকায় নির্মাণ হচ্ছে ১৭ কাঠা জায়গার ওপর আধুনিক বাণিজ্যিক কমপ্লেক্স উইকন জেএম হেরিটেজ মল।

শপিং স্পেসের পাশাপাশি ফুড কোর্ট, বড় শোরুম, অফিস, পার্কিং ও নিরাপত্তা সুবিধা নিয়ে তৈরি হচ্ছে মলটি।

প্রকল্পটি ঘিরে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে তিন দিনব্যাপী 'উইকন রিটেইল ও ফ্ল্যাগশিপ শোরুম বিক্রয় উৎসব' শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা ও উইকন প্রপার্টিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তারেক আনাম খান।

তিনি জানান, চট্টগ্রামের মতো ঐতিহ্যবাহী শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এমন একটি আধুনিক বাণিজ্যিক প্রকল্পের উদ্যোগ প্রশংসনীয়। উইকনের বিভিন্ন প্রকল্পের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে তাদের কাজের মান ও প্রতিশ্রুতির বিষয়ে তিনি আশাবাদী।

প্রকল্পের ফ্লোরভিত্তিক পরিকল্পনায় ১ম থেকে ৫ম তলা পর্যন্ত শোরুম রাখা হয়েছে। ৬ষ্ঠ তলায় থাকবে ফুড কোর্ট। ৭ম ও ৮ম তলায় থাকবে বড় আকারের শোরুম। ৯ম ও ১০ম তলায় রাখা হয়েছে অফিস স্পেস। খাতুনগঞ্জ ও আসাদগঞ্জের ব্যবসায়ীদের অফিসকেন্দ্রিক কার্যক্রমের সুযোগ তৈরি করা প্রকল্পটির অন্যতম লক্ষ্য। প্রকল্পটির সম্ভাব্য হস্তান্তরের সময় ২০২৯ সালের ডিসেম্বর।

ক্রেতাদের চলাচল ও নিরাপত্তায় থাকছে লিফট ও এস্কেলেটর। পাশাপাশি থাকবে জেনারেটর ব্যাকআপ, নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ও ফায়ার সেফটি সুবিধা।

উদ্বোধনী আয়োজনে উইকন ও পিটুপির ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা আশরাফুল ইসলাম আলভী ও পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার বক্তব্য রাখেন।

এ ছাড়া পিটুপির চেয়ারম্যান সাদমান সাইকা সেফা, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

মেলায় ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য বিশেষ অফার দিয়েছে উইকন প্রপার্টিজ। একটি কমার্শিয়াল স্পেস কিনলে লোহাগাড়ার আমিরাবাদে একই প্রতিষ্ঠানের সিটিজেন এভিনিউ মলে আরও একটি দোকান পাওয়ার সুযোগ রয়েছে।

উইকন জেএম হেরিটেজ মললালদীঘিচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: