পাবনার ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে লোডশেডিংয়ের কারণে ঘণ্টার পর ঘণ্টা ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। দিনে একাধিকবার বিদ্যুৎ চলে যাওয়ায় রোগী, স্বজন ও চিকিৎসকদের বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হচ্ছে। বিকল্প ব্যবস্থা না থাকায় বিশেষ করে রাতে চরম ভোগান্তিতে পড়ছেন রোগীরা। জরুরি সময়ে টর্চ ও মোবাইল ফোনের ফ্ল্যাশলাইটের আলো জ্বালিয়ে চিকিৎসাসেবা দিতে হচ্ছে চিকিৎসকদের।লোডশেডিংয়ের সময় বন্ধ রাখতে হচ্ছে আল্ট্রাসনোগ্রাম, এক্স-রেসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা। এতে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি রোগীদের ভোগান্তিও বাড়ছে।রোগী...