পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঢাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। ধর্মীয় এ উৎসবকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা ঠেকাতে নগরজুড়ে নেওয়া হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা। নগরের প্রবেশপথ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও র্যালিকে রাখা হয়েছে বিশেষ নজরদারিতে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের অতিরিক্ত উপ কমিশনার নিয়াজ মেহেদী জানিয়েছেন, ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন...