ধোঁয়া নেই, শব্দ নেই, তবুও ছুটে চলছে গাড়ি। এগুলো ই-কার। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ব্যস্ত ক্যাম্পাসে যুক্ত হয়েছে যাতায়াতের নতুন সঙ্গী দুটি পরিবেশবান্ধব ই-কার। ক্যাম্পাসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে এখন থেকে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ঝামেলা কিছুটা কমবে। গোলচত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় জুড়ে চক্রাকারে চলবে ই-কারগুলো। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করবে যান দুটি। ভাড়া মাত্র ৫ টাকা। কার্বন নিঃসরণ ও পরিবেশদূষণ কমানোর পাশাপাশি ভবিষ্যতে সোলার প্যানেলের মাধ্যমে প...