নরওয়েজিয়ান
নাট্যকার ইয়োন ফঁসের নাটক
‘সুসানাহ্’র মঞ্চায়ন প্রথমবার
হলো দেশে। গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকার শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে ছিল এর দ্বিতীয়
প্রদর্শনী। এর আগে গত
বুধবার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) মিলনায়তনে নাটকটির প্রথম প্রদর্শনী হয়। বিশ্ববিদ্যালয়টির ‘হেনরিক ইবসেন-ইয়োন ফসে ফেস্টিভ্যাল
২০২৬ বাংলাদেশ’ উপলক্ষে নাটকটির প্রথম প্রদর্শনী হয়।
২০২৩
সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া নাট্যকার ইয়োন ফঁসের ‘সুসানাহ্’
বাংলায় যৌথভাবে অনুবাদ করেছেন সুবাহ বিনতে আহসান এ...