দক্ষিণ আফ্রিকার বিপক্ষে
টেস্ট সিরিজে ২–০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার হতাশা পেছনে ফেলে এবার
ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। আগামী ১ ডিসেম্বর বাফেলো পার্কে শুরু হতে
যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে দলের মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী রাব্বি
অনুপ্রেরণা খুঁজছেন ২০২২ সালের সেই ঐতিহাসিক দক্ষিণ আফ্রিকা সফর থেকে, যেখানে প্রোটিয়াদের
মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছিল টাইগাররা।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)
দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে দীর্ঘদিন পর জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন ইয়...