কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার দুপুরে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজিবি জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী অতিক্রম করে সাবরাং সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে খবর পায়। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দিবাগত রাত দেড়টার দিকে নাফ নদীতে আধুনিক ফ্যান্টম নৌযানসহ একটি বিশেষ অভিযানিক দল মোতায়েন করে। রাত ৩টার দিকে মিয়ান...