পশ্চিম তীরের গ্রাম কুসরা। সেখানে গত সপ্তাহের শেষ দিনে তিনটি বাড়ি অবরুদ্ধ করে ইহুদি বসতি স্থাপনকারীরা। বন্ধ করে দেয় বাড়িগুলোর সংযোগকারী রাস্তা। বিচ্ছিন্ন করে দেয় পানি-বিদ্যুৎও। পরিবারের সদস্যদের কাউকে ভেতরে ঢুকতে বা বাইরে বেরোতে দিচ্ছে না। ক্রমবর্ধমান এ নৈরাজ্যের মধ্যে ইহুদি দখলদারদের সমর্থনে ওই অঞ্চলে গতকাল বৃহস্পতিবার নতুন সেনাবহর নামিয়েছে ইসরায়েল।
কুসরার মেয়র আবেদ আল-আথেম ওয়াদি জানিয়েছেন, গ্রামটির ছয়টি বাড়ি খালি করিয়ে সেগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সেনারা। এর মধ্যে পাহাড়ের চূড়ায় অবস্থিত অ...