বুক ধড়ফড় করা বা হার্টবিট অস্বাভাবিক অনুভব করা অনেকের কাছেই ভয়ের কারণ। ডাক্তারি ভাষায় একে বলা হয় ‘প্যালপিটেশন’। এ সময় মনে হতে পারে, হৃৎপিণ্ড খুব দ্রুত, জোরে কিংবা অনিয়মিতভাবে স্পন্দিত হচ্ছে। এর পেছনে সাধারণ কিছু কারণ থাকতে পারে। যেমন—
মানসিক চাপ ও দুশ্চিন্তা: অতিরিক্ত উদ্বেগ, ভয় বা প্যানিক অ্যাটাক বুক ধড়ফড়ের প্রধান কারণ।
জীবনযাত্রা: অতিরিক্ত চা, কফি, ধূমপান, মদ্যপান বা এনার্জি ড্রিংকস গ্রহণে হৃৎস্পন্দন বাড়তে পারে।
শারীরিক সমস্যা: রক্তস্বল্পতা (অ্যানিমিয়া), থাইরয়েডের সমস্যা, পানিশূন্যতা বা রক্ত...