শেষ মুহূর্তে সাফ চ্যাম্পিয়নশিপের
দল থেকে বাদ পড়েছেন ইসা ফয়সাল। থমাস ডুলি দায়িত্ব নেওয়ার পর থেকে এমনটাই ঘটছে বারবার।
বলির পাঁঠা হতে হচ্ছে এই লেফট ব্যাককে। অথচ ক্যারিয়ারের বেশিরভাগ সময় রাইট ব্যাক
পজিশনে খেলা রহমত মিয়াকে কোচ নিয়েছেন লেফটব্যাক পজিশনে। দলের অপর লেফট ব্যাক জায়ান
আহমেদও কোচের চোখে ইসার চেয়ে এগিয়ে। ফিফা আসিয়ান কাপের দলেও শেষ মুহূর্তে বাদ পড়েন
তিনি।
এভাবে বারবার বাদ পড়ায়
কিছুটা হতাশ তো বটেই, তবে নিজের কষ্ট চেপে ঘরের মাঠের সাফে দলের জন্য অফুরান শুভকামনা
জানিয়েছে...