জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ভূমিকা, আন্দোলনের কৌশল, সমন্বয়, ৫ আগস্টের প্রস্তুতি এবং আন্দোলন-পরবর্তী বাস্তবতা নিয়ে আগামীর সময়ের সঙ্গে কথা বলেছেন সংগঠনটির সভাপতি মুনতাছির আহমাদ। সাক্ষাৎকার নিয়েছেন আমজাদ হোসেন হৃদয়।আগামীর সময় : জুলাই আন্দোলনের শুরু থেকেই কীভাবে সম্পৃক্ত হয়েছিল ইসলামী ছাত্র আন্দোলন?মুনতাছির আহমাদ : হাইকোর্ট ৬ জুন ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের রায় দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে যে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়, সেখান থেকেই আমাদের সম্পৃক্তত...