সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়ে জমে উঠেছে বায়তুল মোকাররমে আয়োজিত মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা। জুমার নামাজের পর থেকেই মেলা প্রাঙ্গণে বইপ্রেমীদের উপস্থিতি বাড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, বিশেষ করে সন্ধ্যার পর স্টলগুলোতে ভিড় আরও বেড়ে যায়।বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ প্রাঙ্গণে বসেছে এ মেলা। সবচেয়ে বেশি স্টল ও দর্শনার্থীর ভিড় দেখা গেছে পূর্ব গেট এলাকায়। প্রকাশকরা জানান, ছুটির দিনে রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও ঢাকার বাইরে থেকে আসা মুসল্লি ও পাঠকের সংখ্যা বেড়...