ইসরায়েলের সেনাপ্রধান ছিলেন চার বছর। লেবানন ও গাজায় সামরিক অভিযান, হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর সামরিক নীতি এবং ইরানের আঞ্চলিক প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পরে রাজনীতিতে এসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী শিবিরে যোগ দেন। এবার ভোটে আরব ও অন্য দলগুলোর সমর্থন পাওয়ার পর সরকার গঠনের ডাক পেয়েছেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট। তবে তার সামনে যেমন প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ তৈরি হয়েছে, তেমনি রয়েছে জটিল রাজনৈতিক সমীকরণ। আর ফিলিস্তিন প্রশ্নে তার অবস্থানও নেতানিয়াহুর নীতির চেয়ে খুব ব...