যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, বন্দরে নৌ অবরোধ, ব্যাংকিং ব্যবস্থায় কড়া নজরদারি। সব মিলিয়ে ইরানের ওপর অর্থনৈতিক চাপ এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।কিন্তু এত চাপের মধ্যেও একটি পথ খোলা ছিল। সেটি চীন। ইরান তেল দিচ্ছে। চীন দিচ্ছে পণ্য। মাঝখানে সরাসরি টাকা লেনদেন হচ্ছে না।অনেকটা পণ্য বিনিময়ের মতো এই ব্যবস্থায় গত এক বছরে প্রায় ২০০ থেকে ২৫০ কোটি ডলার লেনদেন হয়েছে বলে রয়টার্সের অনুসন্ধানে জানা গেছে। এই অর্থ দিয়ে ইরান ওষুধ, গাড়ি, যোগাযোগ সরঞ্জামসহ নানা পণ্য কিনেছে। এমনকি সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রেও এই ব্য...