ইরানের বিরুদ্ধে
যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালাতে পারে, এমন মূল্যায়নের ভিত্তিতে সর্বোচ্চ সতর্ক
অবস্থানে গেছে ইসরায়েল। দেশটির কর্মকর্তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র সরাসরি হামলা চালালেও ইরান
এর জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। এ পরিস্থিতিতে
মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজ নিজ নাগরিকদের প্রয়োজনে দ্রুত অঞ্চল ত্যাগের প্রস্তুতি
নিতে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের দূতাবাস।
ইসরায়েলি শীর্ষ দুই
কর্মকর্তাদের বরাত দিয়ে তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। প্রতিবেদন বলছ...