ইরানের স্থলপথে অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ করতে নতুন টাস্কফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এর মাধ্যমে ইরানের বন্দরগুলোতে কয়েক মাস ধরে চলা নৌ অবরোধ আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন।মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে থাকা সেন্টকম শনিবার নতুন এই টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে। তাদের লক্ষ্য, ‘উন্নত অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম পরিবহনে ইরানের স্থলপথ ব্যবহার ঠেকানো’।‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে এই বাহিনী ইরানের বিরুদ্ধে সমুদ...