ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ
চলাকালে দেশটির নাগরিকদের ফেরত পাঠানোর বিষয়ে
ইরান সরকারের সঙ্গে গোপনে আলোচনা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বৃহস্পতিবার প্রকাশ করা আদালতের নথিতে
উঠে এসেছে এ তথ্য।
নথি বলছে, গত অক্টোবরের মাঝামাঝি
সময়েও তৃতীয় একটি দেশের মাধ্যমে
ইরানি নাগরিকদের ফেরত পাঠানোর পরিকল্পনা
ছিল যুক্তরাষ্ট্র সরকারের।
১৫ অক্টোবরের একটি শুনানির প্রতিলিপিতে
বিচারক আনা রেয়েসকে বলতে
শোনা যায়, ‘আপনারা আমাকে যা বলছেন, তাতে
যুক্তরাষ্ট্র এমন ব্যক্...